Last Updated:
Kharaj Mukherjee lands in Kolkata from Nepal: কলকাতায় ফিরতে পারলেন খরাজ মুখোপাধ্যায়৷ সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী৷ নেপালের দুর্যোগে আটকে পড়েছিলেন অভিনেতা৷ ফলে ভক্তরা খুবই চিন্তায় ছিলেন৷
কলকাতা: অনেক কাঠখড় পুড়িয়ে কলকাতায় পা রাখলেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়৷ সঙ্গে অবশ্যই ছিলেন তাঁর স্ত্রী প্রতিভা মুখোপাধ্যায়৷ নেপালের ভয়ঙ্কর হড়পা বানের সময় তিনি ছিলেন সেখানেই৷ যদিও তিনি ছিলেন পোখরায়৷ সেখানেই চলছিল তাঁর শুটিং৷ দুর্ঘটনাস্থল থেকে যা ছিল অনেকটা দূর৷ ফলে বিপদের মুখে তিনি পড়েননি ঠিকই, কিন্তু বিপর্যয়ের জেরে সেখানে আটকে পড়ে গোটা শুটিং ইউনিট৷
