Last Updated:
নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ হড়পা বানের পর নিখোঁজ মা ও মাসির খোঁজে TikTok ভিডিয়ো থেকে গুরুত্বপূর্ণ সূত্র পেয়েছেন ব্রিটেনে বসবাসকারী তুলসি প্যাটেল। ভিডিয়োতে বিপর্যয়ের কয়েক ঘণ্টা আগে ফ্রেন্ডশিপ ব্রিজের কাছে হেমাঙ্গিনী প্যাটেল ও হেমা আমিনকে দেখা যায়।
ব্রিটেনঃ নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ হড়পা বানে ৫ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে নিখোঁজ মা ও মাসির সন্ধানে নেপালে গিয়ে সোশ্যাল মিডিয়ার একটি TikTok ভিডিও থেকে গুরুত্বপূর্ণ সূত্র পেয়েছেন ব্রিটেনে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত এক তরুণী। তবে সেই সূত্র পাওয়ার পরও এখনও হদিশ মেলেনি তাঁর পরিজনদের।
