Last Updated:
Nepal Flood Tragedy: নেপালের ভয়াবহ বন্যা শুধু ঘরবাড়ি আর জীবন কেড়ে নেয়নি, শিশুদের মনে রেখে গেছে গভীর আতঙ্ক। আট বছরের শিশুকন্যা প্রতি রাতে এখনও ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে, ‘আমাকে বাঁচাও, আমি মরতে চাই না।’
কাঠমাণ্ডু: ‘প্লিজ বাঁচাও….আমি মরতে চাই না’, ৪ দিন পেরিয়ে গিয়েছে হড়পা বানের প্রলয়লীলার৷ তবু এখনও প্রতি রাতে ঘুমের মধ্যেও চিৎকার করে উঠছে ৮ বছরের ছোট্ট বিপ্রিংশা৷ নেপালের ভয়াবহ বিপর্যয়ের কেন্দ্রস্থল ত্রিশুলির একটি স্থানীয় স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী বিপ্রিনশার কিছু বুঝে ওঠার সময়ই হয়নি। সে শুধু একটি বিকট শব্দ শুনেছিল। “মনে হচ্ছিল যেন বোমা বিস্ফোরণ হয়েছে,” বলে বিপ্রিংশা৷
