Last Updated:
নিউইয়র্কের টাইমস স্কোয়ারে ছুরি হামলায় দু’জন আহত হন। পুলিশকে লক্ষ্য করে এগিয়ে যাওয়ার পর অভিযুক্ত মহিলাকে গুলি করে পুলিশ; তাঁর মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে একজনেরও মৃত্যু হয়েছে।
নিউইয়র্ক: নিউইয়র্কের ব্যস্ত টাইমস স্কোয়ারে মঙ্গলবার ছুরি নিয়ে হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। এক মহিলা পরপর দু-জনকে ছুরি দিয়ে আঘাত করার পর ঘটনাস্থলে পৌঁছনো পুলিশ তাঁকে প্রথমে টেজার দিয়ে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ওই মহিলা পুলিশের দিকে এগিয়ে এলে গুলি চালায় পুলিশ। পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে অভিযুক্ত মহিলার।
