Last Updated:
নেপাল ও তিব্বতে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৯৫০ ছাড়িয়েছে, এখনও নিখোঁজ ৪৪০০-র বেশি। ধ্বংসস্তূপে আটকে থাকা প্রায় ১০০ জলবিদ্যুৎকর্মীকে উদ্ধারে চলছে জোরকদমে অভিযান।
কাঠমান্ডুঃ ভয়াবহ হড়পা বানে দ্বিতীয় সপ্তাহেও নেপাল ও তিব্বতে পরিস্থিতির কোনও উন্নতি নেই। কাদা, ধ্বংসস্তূপ ও দুর্গম পাহাড়ি এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। ইতিমধ্যেই মৃতের সংখ্যা ৯৫০ ছাড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ৪৪০০-র বেশি মানুষ। ভারতের নিম্নপ্রবাহের নদীগুলি থেকেও অন্তত ১৭টি দেহ উদ্ধার করা হয়েছে।
