Last Updated: Sep 01, 2026, 10:04 IST
Nepal News Today | নেপালে মহাপ্রলয়ে এখনও বহু মানুষ নিখোঁজ। প্রিয়জনেদের খোঁজে হাসপাতালে হাসপাতালে ঘুরে বেড়াচ্ছেন সকলে। কারও পরিবারের সদস্য, কারও বন্ধু-বান্ধব, কারও বা নিকটাত্মীয়। ক্ষীণ আশা বুকে নিয়ে হাসপাতালে হাসপাতালে ঘুরছেন তাঁরা। কারও হাতে কোনওমতে খুঁজে পাওয়া একটা ছবি। কারও কাছে তাও নেই। কাঠমাণ্ডুর মহারাজগঞ্জ মেডিক্যাল কলেজে এখন এমনই বহু মানুষের ভিড়। মনের কোণে ক্ষীণ আশা, হয়ত বা আহতদের মধ্যে খুঁজে পাওয়া যাবে পরিচির, বন্ধু, আত্মীয়দের।Hundreds of families are still desperately searching for their missing loved ones after the devastating disaster in Nepal. With uncertainty hanging over them, relatives and friends are moving from hospital to hospital in Kathmandu, hoping to find someone among the injured.