Last Updated:
ইউক্রেনের সঙ্গে যুদ্ধ অবিলম্বে বন্ধ করুন। একটি যুদ্ধ শেষ করে অন্য যুদ্ধ না করে, চিরতরে যুদ্ধটাকেই শেষ করুন। বিশকেকে SCO সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এমনই পরামর্শ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসসিও সম্মেলনের ফাঁকে এদিন একান্তে বৈঠক সারেন এই দুই নেতা ।
বিশকেক: বিদেশসচিব বিক্রম মিসরি সোমবার বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন যে, ইউক্রেন সংঘাতের অবসানের দিকে এগিয়ে নিয়ে যেতে ভারত “যা কিছু সম্ভব এবং প্রয়োজনীয়”, তা করতে প্রস্তুত।
