Last Updated:
Actress Harassment: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক অভিনেত্রীকে সহবাস এবং ব্যক্তিগত ছবি ছড়ানোর অভিযোগে বেলঘরিয়া থেকে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
উওর ২৪ পরগনা: টলি অভিনেত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, বেলঘরিয়া থেকে গ্রেফতার যুবক অভিনেতা। টলিউডের এক অভিনেত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন সহবাসের অভিযোগে সেই যুবককে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্তের নাম শ্যামসুন্দর সাহা। বেলঘরিয়ার বাসিন্দা ওই যুবক একসময় টেলিভিশনের সিরিয়ালে অভিনয় করতেন। পরবর্তীতে অভিনয় ছেড়ে ব্যবসার সঙ্গে যুক্ত হন। অভিনেত্রীর অভিযোগ, সম্পর্কের সুযোগ নিয়ে তাঁর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার পর ব্যক্তিগত মুহূর্তের ছবি ছড়িয়ে দেওয়ার পর ভয়ও দেখানো হয়। এমনকি ঘনিষ্ঠ দৃশ্যের ছবি বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
