কলকাতা: আজ মহানায়ক উত্তমকুমারের জন্ম শতবর্ষ। টালিগঞ্জে অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। টালিগঞ্জে উত্তমকুমারের মূর্তিতে করলেন মাল্যদান। অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিন নায়ক প্রসেনজিৎ, জিৎ ও দেব। যোগ দেন ঋতুপর্ণা সেনগুপ্ত, গৌতম ঘোষ, রঞ্জিত মল্লিকের মত ব্যক্তিত্বও। উত্তমকুমারের জন্ম শতবর্ষে বাংলায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। সোশ্য়াল মিডিয়ায় মহানায়ককে শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও। উত্তমকুমারকে সাংস্কৃতিক আইকন বলে চিহ্নিত করেছেন মুখ্যমন্ত্রী। ‘সিনেমাকে তাঁর স্ক্রিন প্রেজেন্স নতুন সংজ্ঞা দিয়েছে, শিল্পীদের পরবর্তী প্রজন্মকে তিনি উদ্বুদ্ধ করেছেন’, সোশাল মিডিয়ায় মহানায়ককে নিয়ে পোস্ট শুভেন্দু অধিকারী। বাংলা ছবিতে মহানায়ক উত্তম কুমারের অবদানের কথা উল্লেখ করে বিভিন্ন কর্মসূচি পালনের বিষয় দিক নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।
My humble tributes to the undisputed ‘Mahanayak’ of Indian Cinema, Uttam Kumar, on his historic 100th Birth Anniversary.
A towering cultural icon, his peerless acting prowess, timeless charm and effortless screen presence redefined Cinema and set benchmarks that continue to… pic.twitter.com/gd9bjB612P— Suvendu Adhikari (@SuvenduWB) September 3, 2026
নিজের সোশ্য়াল মিডিয়া পোস্টে শুভেন্দু অধিকারী লেখেন, ‘আজ মহানায়ক উত্তমকুমারের জন্মশতবার্ষিকী। তিনি ছিলেন এক অনন্যসাধারণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তাঁর অতুলনীয় অভিনয়দক্ষতা, কালজয়ী আকর্ষণ ও অনায়াস পর্দায় উপস্থিতি চলচ্চিত্র মাধ্যমকে এক নতুন মাত্রা দিয়েছিল। উত্তম কুমার এমন এক মানদণ্ড স্থাপন করেছিলেন যা আজ পর্যন্ত প্রতিটি প্রজন্মের শিল্পীদের অনুপ্রাণিত করে চলেছে। অজস্র অবিস্মরণীয় চলচ্চিত্রের মধ্য দিয়ে তিনি অত্যন্ত সূক্ষ্ম ও সাবলীলভাবে জীবনের মূল নির্যাস ফুটিয়ে তুলেছিলেন। রূপােলি পর্দায় নিজের একচ্ছত্র আধিপত্য বজায় রেখে কোটি কোটি মানুষের হৃদয়ে তিনি চিরস্থায়ী স্থান করে নিয়েছেন উত্তম কুমার। এই চিরসবুজ ‘ম্যাটিনি আইডল’-এর কালজয়ী স্মৃতি ও অবদান পশ্চিমবঙ্গ তথা সমগ্র বিশ্বের সাংস্কৃতিক আঙিনাকে চিরকাল আলোকিত করে রাখবে। এই ঐতিহাসিক জন্মশতবর্ষে মহানায়কের প্রতি আমার গভীরতম শ্রদ্ধা ও প্রণাম।’
এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদিও নিজের এক্স হ্যান্ডেলে মহানায়ককে নিয়ে পোস্ট করেছেন।
Mahanayak Uttam Kumar…a legend whose timeless performances connect with people across generations.
Tributes on his birth centenary.
Also sharing what I spoke about him during #MannKiBaat last Sunday.
মহানায়ক উত্তম কুমার… এক কিংবদন্তি যাঁর কালজয়ী পরিবেশনা প্রজন্মান্তরের… pic.twitter.com/GQLr48AO7o
— Narendra Modi (@narendramodi) September 3, 2026