Last Updated:
Death News: বিনোদন জগতে ফের নেমে এল গভীর শোকের ছায়া। অকালে চলে গেলেন জনপ্রিয় সম্বলপুরী অ্যালবাম শিল্পী ও সংকীর্তন গায়িকা জেসমিন মাঝি।
ফের নক্ষত্রপতন বিনোদন দুনিয়া৷ প্রয়াত হলেন আরও এক অভিনেত্রী৷ বোলাঙ্গির জেলায় নিজের বাড়িতে রাখা অ্যাসিড জল পান করে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জনপ্রিয় সম্বলপুরী অ্যালবাম শিল্পী ও সংকীর্তন গায়িকা জেসমিন মাঝি।
বোলাঙ্গির জেলার খাপরাখোল থানার অন্তর্গত ঘুচাপালি গ্রামের সুপরিচিত শিল্পী জেসমিন মাঝি শুক্রবার তাঁর বাড়ির শৌচাগার পরিষ্কার করার জন্য রাখা অ্যাসিড মেশানো জল পান করেছেন বলে জানা গেছে। আচমকা তাঁর অবস্থা গুরুতর হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত খাপরাখোল মেডিকেল সেন্টারে নিয়ে যান।
বুরলায় চিকিৎসাধীন অবস্থায় জেসমিনের মৃত্যু হয়। তাঁর অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে৷ গায়িকার অনুরাগীরাও তাঁর মৃত্যুতে শোকাহত৷ তবে, তিনি কেন অ্যাসিড জল পান করেছিলেন তার কারণ এখনও জানা যায় নি। যদিও ভক্তরা সন্দেহ করছেন যে তিনি হয়তো একটি ভাঙা সম্পর্কের কারণে এই চরম পদক্ষেপ নিয়েছিলেন, তাঁর আকস্মিক মৃত্যু সমগ্র সম্বলপুরী চলচ্চিত্র জগতে শোকের ছায়া ফেলেছে। একজন সুপরিচিত গায়িকা এবং উদীয়মান অভিনেত্রী হিসেবে জেসমিনের বিশাল ভক্তকুল ছিল।
