Last Updated:
New Business Idea: সময়ের নিয়মে বিলুপ্ত হতে বসা ঢেঁকিকে আধুনিক যান্ত্রিক রূপ দিয়েছে বাঁকুড়ার উন্নয়নী ইঞ্জিনিয়ারিং কলেজ। ভারত সরকারের পেটেন্টপ্রাপ্ত এই উদ্ভাবনে মহিলারা পাবেন স্বনির্ভরতার নতুন দিশা। আবার ঘরে ঘরে সহজেই ফিরতে পারে পুষ্টিতে ভরপুর ঢেঁকিছাঁটা চাল।
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: একসময় গ্রামবাংলার ঘরে ঘরে ধান ভাঙার অন্যতম প্রধান যন্ত্র ছিল ঢেঁকি। সময়ের সঙ্গে আধুনিক যন্ত্রের দাপটে হারিয়ে যেতে বসেছিল সেই ঐতিহ্যবাহী প্রযুক্তি। এবার সেই পুরনো ঢেঁকিকেই আধুনিক প্রযুক্তির সঙ্গে মিশিয়ে নতুন রূপ দিল বাঁকুড়ার পুয়াবাগানের উন্নয়নী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং। ২০২৪ সালে ভারত সরকারের পেটেন্ট পাওয়া এই যন্ত্রচালিত ঢেঁকি এখন শুধু বাঁকুড়ার প্রযুক্তিগত সাফল্যের নজির নয়, গ্রামবাংলার মহিলাদের স্বনির্ভরতার নতুন হাতিয়ার হিসেবেও সামনে আসছে। কম শারীরিক পরিশ্রমে ধান ভাঙার সুযোগ থাকায় এই যন্ত্র ব্যবহার করে মহিলারা বাড়িতে কিংবা ছোট পরিসরে কাজ শুরু করে আয় করতে পারবেন।