Last Updated:
বিপুল ভক্ত সমাগমের মধ্যে দিয়ে প্যারিসে স্বামী নারায়ণ মন্দিরে মূর্তির প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান সম্পন্ন হয়৷
ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল প্যারিস৷ ফ্রান্সের মাটিতে প্রথম ঐতিহ্যশালী হিন্দু মন্দিরে বৈদিক মতে মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করলেন বিএপিএস-এর আধ্যাত্মিক প্রধান মহন্ত স্বামী মহারাজ৷ ফ্রান্সের প্যারিসে প্রতিষ্ঠিত হল স্বামীনারায়ণ হিন্দু মন্দির৷ বছরের পর বছর ফ্রান্স এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্ত, স্বেচ্ছাসেবক এবং শুভানুধ্যায়ীদের সেবার ফলেই প্যারিসের বুকে এই মন্দির প্রতিষ্ঠা করা সম্ভব হল৷ যা ফ্রান্সের মাটিতে হিন্দু সংস্কৃতি এবং সনাতন ধর্মের জন্য একটি স্মরণীয় সন্ধিক্ষণ৷
