এদিকে, বিগ বসের এই প্রোমো নিয়ে আলোচনার কয়েক ঘণ্টার মধ্যেই ইশা তাঁর ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন। যেখানে তিনি বলেন, “আমার বিয়ে নিয়ে অনেক গুজব ছড়াচ্ছে। কিছু সংবাদ প্রতিবেদন থেকে আমি যা শুনছি এবং পড়ছি তা হতবাক করার মতো। আমি আপনাদের অনুরোধ করছি আমার বিয়ে বা ডিভোর্স নিয়ে কোনও গুজব না ছড়ানোর জন্য। এছাড়াও, আমার কাছ থেকে বা আমার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে তথ্য না পাওয়া পর্যন্ত মানুষ যা কিছু পড়ছে বা শুনছে, তা যেন বিশ্বাস না করে।”