Last Updated:
গত ৮ এবং ৯ জানুয়ারি ইরানে লক্ষ লক্ষ মানুষ শাসক বিরোধী বিক্ষোভে অংশ নিয়ে রাস্তায় নেমেছিলেন৷ ইসফাহানে বিক্ষোভে সামিল হয়েছিল তারানেহ এবং রোমিনাও৷ এই ঘটনার একমাস পরে বাড়ি থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ৷
শাসক বিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে ইরানে কঠিন শাস্তির মুখে যমজ বোন৷ ১৯ বছর বয়সি ওই দুই বোনের নাম তারানেহ রোহিমি এবং রোমিনা রোহিমি৷ তারানেহ রোহিমিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে৷ রোমিনা রোহিমিকে ২৫ বছরের কারাবাসের শাস্তি দেওয়া হয়েছে৷
