Last Updated:
দুর্ঘটনার কারণ নির্ধারণে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB) তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি এবং খারাপ আবহাওয়ার খবর পাওয়া গিয়েছিল। তবে তদন্তকারীরা এখনও পর্যন্ত আবহাওয়াকেই দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করেননি।
শিকাগো: অ্যামাজন প্রাইম এয়ার ফ্লাইট ৭৫৯৮, ২১ এয়ার পরিচালিত একটি বোয়িং ৭৬৭-৩০০ কার্গো বিমান রবিবার, ৬ সেপ্টেম্বর আমেরিকার মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনার কবলে পড়ে। রানওয়েতে নামার পরেই নিয়ন্ত্রণ হারান পাইলট। দ্রুত গতিতে রানওয়ের বাইরে বেরিয়ে একাধিক গাড়িতে ধাক্কা মেরে দাউদাউ করে জ্বলে উঠল অ্যামাজন প্রাইমের ওই কার্গো বিমান। রবিবার দুপুরে আমেরিকার মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর মিলেছে। দুর্ঘটনার পরেই বিমানবন্দরের সমস্ত রানওয়ে এবং পাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয় এদিন।
