Last Updated:
Biswakarma Puja 2026: বিশ্বকর্মা পুজোর মুখে দিনরাত এক করে কাজ পূর্ব বর্ধমানের কাটোয়ার দুর্গাগ্রামে। রেশম, পাট ও রঙিন জরির মালা তৈরি করে স্বাবলম্বী হচ্ছেন গ্রামের নারী-পুরুষ উভয়েই। এখানকার তৈরি বিশেষ মালা কেবল স্থানীয় বাজারেই নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে পাড়ি দেয়।
কাটোয়া, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: কাটোয়া মহকুমার অন্তর্গত দুর্গাগ্রাম। স্থানীয়দের কাছে ‘দুগো’ নামে পরিচিত এই গ্রামেই প্রায় পাঁচ দশক ধরে চলে আসছে মালা তৈরির কাজ। গ্রামের মালাকার পাড়ার বেশ কিছু পরিবার রেশম, পাট, জরি ও নানা উপকরণ দিয়ে তৈরি করেন রংবেরঙের বাহারি মালা। কলকাতার বড়বাজার থেকে কাঁচামাল এনে ডাইসের ওপর নকশা অনুযায়ী সাজিয়ে, কেটে ও ফিটিং করে তৈরি হয় সেই মালা। বিশ্বকর্মা পুজোর আগে এই কাজের চাহিদা কয়েকগুণ বেড়ে যায়। ফলে এখন সকাল থেকে গভীর রাত পর্যন্ত গ্রামজুড়ে চলছে ব্যস্ততা।