Last Updated:
EPFO Rules: PF অ্যাকাউন্টে ৫ বছর ধরে টাকা জমা না দিলেও কি সুদ পাওয়া যাবে? EPFO-র নিয়ম অনুযায়ী কীভাবে PF-এ সুদ মিলতে পারে এবং ৩ বছরের নিয়ম নিয়ে প্রচলিত ধারণাটি কেন পুরোপুরি সঠিক নয়, জেনে নিন।
ইপিএফও-র ৩ বছরের নিয়মকে ঘিরে একটি বড় ভুল ধারণা রয়েছে । অনেকেই মনে করেন, চাকরি ছেড়ে দেওয়ার বা PF-এ টাকা জমা বন্ধ হওয়ার ৩ বছর পর অ্যাকাউন্টে সুদ পাওয়া বন্ধ হয়ে যায়। কিন্তু নিয়মটি এভাবে বোঝা সঠিক নয়। EPFO-র সরকারি তথ্য অনুযায়ী, বর্তমান ব্যবস্থায় সদস্যের ৫৮ বছর বয়স পর্যন্ত PF অ্যাকাউন্টে সুদ পাওয়া যেতে পারে।
