Last Updated:
বিভিন্ন জীবনধারা ও ব্যয় অভ্যাসের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি বন্ধন ব্যাঙ্কের এই ক্রেডিট কার্ড পোর্টফোলিও দৈনন্দিন কেনাকাটা, ভ্রমণ, ডাইনিং, বিনোদন এবং প্রিমিয়াম লাইফস্টাইল সংক্রান্ত খরচে আকর্ষণীয় সুবিধা ও রিওয়ার্ড প্রদান করবে। গ্রাহকরা সহজেই অনলাইনে আবেদন করতে পারবেন https://applycc.bandhan.bank.in-এ অথবা তাঁদের নিকটতম শাখায় গিয়ে।
কলকাতা: বন্ধন ব্যাঙ্ক মাস্টারকার্ড-এর সহযোগিতায় তাদের নতুন ক্রেডিট কার্ড পোর্টফোলিও চালুর ঘোষণা করেছে। গ্রাহকদের জন্য উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক সমাধান পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এটি ব্যাঙ্কের যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বন্ধন ব্যাঙ্কের লোগোতে থাকা চিরন্তন শিখা, যা মানুষের জীবনকে সমৃদ্ধ করার প্রতি ব্যাঙ্কের অঙ্গীকারের প্রতীক, তার থেকেই অনুপ্রাণিত হয়ে নতুন এই ক্রেডিট কার্ড সিরিজ চালু করা হয়েছে চারটি ভ্যারিয়েন্টে: স্পার্কস, ইগনাইট, ফ্লেয়ার এবং লুমিনা (Sparks, Ignite, Flare, and Lumina)।
