Last Updated:
Money Making Tips: সংসার ও গৃহস্থালির কাজের পাশাপাশি অতিরিক্ত আয়ের পথ খুঁজছেন? উৎসবের মরশুম কিন্তু উপার্জনের এক দুর্দান্ত সুযোগ এনে দেয়! শোলা, থার্মোকল ও রঙিন চুমকি দিয়ে প্রতিমার মুকুট বা গহনা তৈরির কাজ শিখে সহজেই ঘরে বসে বা পার্ট-টাইম কাজ করে মাসে ৭ থেকে ৮ হাজার টাকা ইনকাম করা সম্ভব। স্থানীয় মৃৎশিল্পীদের সাথে যুক্ত হয়ে কীভাবে কম ঝুঁকিতে এই ফিল্ড থেকে লক্ষ্মীলাভ করবেন, জানুন সহজ টিপস।
তমলুক, সৈকত শী: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো ঘনিয়ে আসতেই রাজ্যজুড়ে মৃৎশিল্পীদের ব্যস্ততা এখন চরমে। সেই উৎসবের আবহেই পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে দেব-দেবীর অলংকার ও মুকুট নির্মাণকে কেন্দ্র করে গড়ে উঠেছে গ্রামীণ নারীদের এক চমৎকার স্বনির্ভরতার দৃশ্যপট। প্রতিমার মৃন্ময় অবয়ব গঠনের পাশাপাশি দেবীর কারুকার্যময় সাজসজ্জা তৈরিতে হাত মিলিয়েছেন অঞ্চলের একঝাঁক সাধারণ গৃহবধূ। তমলুকের আস্তাড়রা এলাকার নামজাদা মৃৎশিল্পী অনুপ ঘোড়াইয়ের স্টুডিওতে বর্তমানে দিনরাত এক করে প্রস্তুতি চলছে। জেলা ছাড়িয়ে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন ‘বিগ বাজেট’ পুজো মণ্ডপের ৫০টিরও বেশি দুর্গা প্রতিমা তৈরির বিপুল কর্মযজ্ঞ চলছে এই স্টুডিওতে। আর সেই প্রতিমাগুলোর অলংকার সজ্জায় মূল ভূমিকা পালন করছেন এলাকার সাধারণ পরিবারের নারীরা।