*হাতির দাপাদাপিতে শুধু যে ছাতুর জোগান কমেছে তা নয়, প্রমাদ গুনছেন কৃষকেরাও। বন দফতর সূত্রে খবর, শুধু চাঁদড়া রেঞ্জ এলাকাতেই প্রায় ১১৬টি হাতি ঘুরে বেড়াচ্ছে, যার মধ্যে ১৮-২০টি শাবক রয়েছে। গাডড়া, আমাঝরনা, চাউলকুড়া ও শুকনাখালির জঙ্গলে রীতিমতো ডেরা বেঁধেছে তারা। খাবারের সন্ধানে জঙ্গল ছেড়ে লোকালয়ে হানা দিচ্ছে এই বন্যপ্রাণীর দল। সদ্য রোপণ করা ধানের জমিতে নেমে কোথাও ফসল সাবাড় করছে, তো কোথাও পায়ের তলায় মাড়িয়ে নষ্ট করছে। চাঁদড়া রেঞ্জেই গত কয়েক দিনে ১৫০ থেকে ২০০ বিঘা ধানজমি হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে, মাথায় হাত পড়েছে অন্তত ৫০-৬০ জন কৃষকের।