Best Stocks To Buy : স্টক মার্কেটে এই ধরনের স্টকের দিকে নজর থাকে সবার। যেখানে কম দামের স্টক দিতে পারেন দুরন্ত রিটার্ন। অনেক ক্ষেত্রে কম সময়ে মাল্টি ব্যাগার রিটার্ন দিয়ে থাকে এই ধরনের শেয়ার। বুধবার এরকমই একটি স্টক দিতে পারে দুরন্ত ছুট। আজ সবার নজর থাকবে এই স্টকের দিকে। কারণ কী জানেন ?
কোন কোম্পানির স্টককে ঘিরে এত উৎসাহ ?
ভারতীয় শেয়ার বাজারে মাত্র ২০ টাকার নীচে চলছে এর দাম। সম্প্রতি বিপুল অর্ডার পেয়েছে এই কোম্পানি। তার পরই হোজুর মাল্টিপ্রোজেক্টকে ঘিরে উৎসাহের অন্ত নেই বিনিয়োগকারীদের মধ্যে। মনে রাখবেন, এটি ১০০০ কোটি টাকার মূলধন বিশিষ্ট একটি স্মস ক্যাপ কোম্পানি। তাই এতে লাভের পরিমাণের সঙ্গে সঙ্গে ঝুঁকির মাত্রাও অনেক বেশি।