Last Updated:
‘অভিনেত্রী’—প্রথম ঝলকেই এক নতুন গল্পের ইঙ্গিত। কিন্তু সেই গল্প শেষ পর্যন্ত দর্শককে কোথায় নিয়ে যাবে, সেটাই হতে চলেছে ছবিটির আসল চমক।
কলকাতা: প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই কৌতূহল বাড়ল পরিচালক দুর্জয় মণ্ডলের নতুন বাংলা ছবি ‘অভিনেত্রী’-কে ঘিরে। ছবিতে প্রথমবারের মতো জুটি বাঁধছেন ওম সাহানি ও মৌপিয়া গোস্বামী। ছবির First Look-এ ধরা পড়েছে এক বিশেষ আবহ, যেখানে প্রেম, স্বপ্ন এবং সম্পর্কের আবেগের পাশাপাশি রয়েছে অজানা এক রহস্যের ইঙ্গিত। তবে ‘অভিনেত্রী’-কে শুধুমাত্র একটি প্রচলিত প্রেমের গল্প হিসেবে দেখতে নারাজ পরিচালক দুর্জয় মণ্ডল। তাঁর নতুন ছবির First Look থেকেই স্পষ্ট, গল্পের মধ্যে রয়েছে একাধিক স্তর এবং এমন কিছু অজানা দিক, যা ধীরে ধীরে দর্শকের সামনে উন্মোচিত হবে।
