Last Updated:
Jeetendra: জিতেন্দ্র সম্প্রতি দহি হান্ডি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এবং সেখানে মুম্বইয়ের সংস্কৃতি ও মারাঠি ভাষার প্রতি তাঁর ভালোবাসা তুলে ধরেছেন। যা নিয়ে জোর শোরগোল পড়ে গিয়েছে।
মুম্বই: বলিউডে ‘জাম্পিং জ্যাক’ নামে পরিচিত প্রবীণ অভিনেতা জিতেন্দ্র ওরফে জিতু, তাঁর অনন্য নৃত্যশৈলী এবং শক্তিশালী অভিনয় দিয়ে ৭০ ও ৮০-র দশকে বলিউড শাসন করেছিলেন। শত শত সুপারহিট ছবি, বিপুল সাফল্য, খ্যাতি এবং অপার গ্ল্যামার থাকা সত্ত্বেও, একটি জিনিস যা জিতেন্দ্রকে আজও দর্শকদের হৃদয়ে একটি বিশেষ স্থান করে দিয়েছে, তা হল তাঁর শিকড়ের সঙ্গে দৃঢ় সংযোগ। যার প্রমাণ আবারও মিলেছে একটি অনুষ্ঠান থেকে।
