ক্রিকেট থেকে এই মুহূর্তে বিশ্রামে রয়েছেন বিরাট কোহলি। লন্ডনে স্ত্রী অনুষ্কা শর্মা ও সন্তানদের নিয়ে কাটছে তাঁর সময়।

ক্রিকেটের দুটো ফর্ম্য়াটকে বিদায় জানানো বিরাট শুধুমাত্র ওয়ান ডে ফর্ম্য়াটেই খেলেন এখন। লক্ষ্য ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপ।

এবার কিং বিরাট কোহলিকে দেখা যাবে একেবারে অন্য় ভূমিকায়? রুপোলি পর্দায় দেখা যেতে পারে কিং কোহলিকে।

‘হনুমান অংশ’ সিনেমার নির্মাতারা এর পরবর্তী পার্টে (পার্ট ২ ও ৩) তারকাদের উপস্থিতি নিয়ে একটি বিশেষ ইঙ্গিত দিয়েছেন। তালিকায় বিরাট ও অনুষ্কার নাম ভেসে আসছে।

‘হনুমান অংশ’ সিনেমাটি মূলত নিম করোলি বাবার জীবনের ওপর ভিত্তি করে তৈরি। বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা নিম করোলি বাবার অত্যন্ত অনুরাগী ভক্ত হিসেবে পরিচিত। তাই তাঁকে দেখা যেতে পারে।

ছবির প্রযোজক নম্রতা সিংহ আভাস দিয়েছেন যে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মাকে ক্যামিও হিসেবে ‘হনুমান অংশ’ ছবির সিক্যুয়েলে দেখা যেতে পারে।

এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে যে উত্তরাখণ্ডের কাইঁচি ধাম ও সেখানকার ভারতীয় ভক্তদের অভিজ্ঞতার ওপর কেন্দ্র করে তৈরি হবে।

‘হনুমান অংশ’ ছবিটি মূলত তিনটি সিক্যুয়েলে হওয়ার কথা। পার্ট ২ ও পার্ট ৩-তে রয়েছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা।

বিরাট কোহলি ও অনুষ্কা শর্মাকে কিছুদিন আগেই দেখা গিয়েছিল যে নিম করোলি বাবার আশ্রমে যেতে। বিরাট এখন অনেকটাই আধ্যাত্মিক হয়ে গিয়েছে।

বিরাট কোহলিকে শেষবার ইংল্য়ান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে দেখা গিয়েছে। সিরিজে ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছিলেন।
Published at : 10 Sep 2026 09:38 AM (IST)