Last Updated:
এক রাতের মধ্যে তৈরি হওয়া একটি পরিকল্পনা কীভাবে গল্পকে এগিয়ে নিয়ে যায় এবং সেই পরিকল্পনার পরিণতি কোথায় গিয়ে দাঁড়ায়—তা জানতে হলে অপেক্ষা করতে হবে ‘পাতায় পাতায়’-এর জন্য।
কলকাতা: সৌম্য মুখোপাধ্যায় ও কস্তুরী চক্রবর্তীকে নিয়ে পরিচালক রূপম দত্তের নতুন গল্প। দু’জন মানুষ, আর একটি নিখুঁত পরিকল্পনা—যে পরিকল্পনা সফল হলে বদলে যেতে পারে দু’জনের জীবন। কিন্তু পরিকল্পনাটি আসলে কী? কাকে ঘিরে এই পরিকল্পনা? আর শেষ পর্যন্ত কি সত্যিই সফল হবে সেই ছক? এই রহস্যকে কেন্দ্র করেই তৈরি হয়েছে নতুন বাংলা শর্ট ফিল্ম ‘পাতায় পাতায়’। ছবির পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক রুপম দত্ত। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সৌম্য মুখোপাধ্যায় ও কস্তুরী চক্রবর্তী। গল্পের আবহ, চরিত্রদের টানাপোড়েন এবং এক রাতের ঘটনাপ্রবাহকে ঘিরে তৈরি হয়েছে ছবির মূল আকর্ষণ।
