কলকাতা: টলিউডে তো কাজ করছেনই, তবে ইতিমধ্যেই এই নায়ক কাজ করে ফেলেছেন বলিউডে। রানি মুখোপাধ্যায়ের (Rani Mukherji)-র সঙ্গে। বাংলাতেও একের পর অন্য স্বাদের কাজ করে তিনি বুঝিয়ে দিয়েছেন যে, তিনি লম্বা দৌড়ের ঘোড়া। আর এবার, নতুন সিনেমার মুখ্যভূমিকায় অভিনয় করছেন, সৌম্য মুখোপাধ্যায় (Soumya Mukherjee)। তাঁর বিরুদ্ধে এই সিনেমায় থাকছেন, কৌস্তুরী চক্রবর্তী (Kasturi Chakraborty)। ছবি পরিচালনার দায়িত্বে থাকছেন, রূপম দত্ত (Rupam Dutta)। সিনেমার নাম, ‘পাতায় পাতায়’। এটি একটি স্বল্পদৈর্ঘ্যের সিনেমা।
নতুন চরিত্রে সৌম্য, গল্প এগিয়ে যাবে রহস্যের পথ ধরেই
থ্রিলার সিনেমা সাধারণত স্বল্পদৈর্ঘ্যের হয় না। কারণ সিনেমার রহস্যকে তৈরি করতে বেশ কিছুটা সময় লেগে যায়। এই সিনেমার কেন্দ্রে রয়েছে, একটি পরিকল্পনা, যা বাস্তবায়িত হলে, বদলে যাবে ২টি মানুষের জীবন। যতই সিনেমার গল্প এগোতে থাকে, ততই তৈরি হতে থাকে একের পর এক প্রশ্ন। যে পরিকল্পনা করা হয়েছে, সেটা কতটা গভীর, কতটা সঠিক.. এই প্রশ্নই তুলে দিয়ে যায় সবার মনে। পরিচালক মনে করছেন, স্বল্পদৈর্ঘ্যের এই ছবির টান নাট উত্তেজনাই সিনেমার শেষ পর্যন্ত সবাইকে ধরে রাখবে। পাশাপাশি এই ছবিতে প্রকাশ্যে আসবে, এই পরিকল্পনার আসল উদ্দেশ্য কী? গোটা গল্পটাই বলে দেওয়া হবে… স্বল্পদৈর্ঘ্যের এই সিনেমায়। গল্পের টান না উত্তেজনা এই সিনেমার অন্যতম বিশেষত্ব।
‘পাতায় পাতায়’ ছবিটির প্রযোজনা করেছেন, শুভদীপ ঘোষ এবং মন্ত্র। ছবির চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন শান্তনু দত্ত। সিনেমাটির সম্পাদনা করেছেন অভিষেক মন্ডল ও সঙ্গীত পরিচালনায় রয়েছেন অমিত চট্টোপাধ্যায়। ছবিটির সঙ্গে যুক্ত রয়েছে পরিচালক সুজিত দত্ত (রিনো) ও মগজমারি অরিজিনালস। এক রাতের মধ্যে তৈরি হওয়া একটি পরিকল্পনা কীভাবে গল্পকে এগিয়ে নিয়ে যায় এবং সেই পরিকল্পনার পরিণতি কোথায় গিয়ে দাঁড়ায়… সেটাই তুলে ধরা হবে সিনেমার ছত্রে ছত্রে। প্রসঙ্গত, এর আগেও একাধিক ছবিতে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন সৌম্য। তবে এবার একেবারে নতুন চরিত্রে দেখা যাবে তাঁকে।