Last Updated:
Osama Bin Laden: ৯/১১-এর হামলার কয়েক বছর আগেই ভারতকে সম্ভাব্য হামলার লক্ষ্য হিসেবে বিবেচনা করছিলেন আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেন। সম্প্রতি প্রকাশিত ১৯৯৮ সালের সিআইএ নথিতে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য।
৯/১১, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর দিনটি আমেরিকার ইতিহাসে এক কালো দিন৷ কিন্তু এই জঙ্গি হামলার কয়েক বছর আগে ওসামা বিন লাদেন যে দেশগুলিতে হামলা চালানোর কথা বিবেচনা করছিলেন, তার মধ্যে ভারতও ছিল। সদ্য প্রকাশিত সিআইএ-এর একটি নথি থেকে জানা গিয়েছে এমনই তথ্য৷
