Last Updated:
Yann Dubosc: প্যারিসের কাছে Bussy-Saint-Georges শহরের মেয়র ইয়ান দুবোস্ক গত এক দশক ধরে BAPS-এর সঙ্গে শহরের ইতিবাচক ও স্বচ্ছ সম্পর্কের প্রশংসা করেছেন।
হিন্দু আধ্যাত্মিক সংগঠনের প্রংশসায় পঞ্চমুখ ফ্রান্সের মেয়র৷ প্যারিসের কাছে অবস্থিত Bussy-Saint-Georges শহরের মেয়র ইয়ান দুবোস্ক গত দশ বছর ধরে শহরের সঙ্গে বোচাসানওয়াসি অক্ষর পুরুষোত্তম স্বামিনারায়ণ সংস্থা (BAPS)-এর ইতিবাচক ও স্বচ্ছ সম্পর্কের ভূয়সী প্রশংসা করেছেন। আইফেল টাওয়ারে মহিলাদের প্রবেশ নিয়ে সাম্প্রতিক ছড়িয়ে পড়া গুজবের সম্পূর্ণ বিপরীত চিত্র তুলে ধরেছে মেয়রের এই মন্তব্য।
