Last Updated:
narendra modi: ১৮তম BRICS সম্মেলনে প্রধানমন্ত্রী মোদির পাশে নজরে সিদ্ধার্থ বাবু। কে এই ২০১৭ ব্যাচের IFS আধিকারিক? জানুন বিস্তারিত।
নয়াদিল্লি: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন থেকে শুরু করে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং৷ অষ্টাদশ ব্রিকস সম্মেলনে এশিয়ার দুই বৃহত্তর শক্তির রাষ্ট্রনেতার সঙ্গে আলোচনার পাশাপাশি, একাধিক গুরুত্বপূর্ণ আলোচনা এবং বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমস্ত বৈঠকে মোদির কাছাকাছিই দেখা গিয়েছে হাল্কা চেহারার এক ব্যক্তিকে৷ প্রায় প্রতিটি ক্ষেত্রেই এই ব্যক্তির উপস্থিতি স্পষ্ট করেছে যে এমন গুরুত্বপূর্ণ বৈঠক যেখানে হচ্ছে, সেখানে দেশের প্রধানমন্ত্রীর পাশে তাঁর উপস্থিতির কোনও গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই রয়েছে৷ সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদি এবং পুতিনের মাঝেই একটু পিছনের দিকে দাঁড়িয়ে রয়েছেন তিনি৷ ফ্রেমে রয়েছেন শি জিনপিং-ও৷ প্রশ্ন উঠছে, কে এই ব্যক্তি?
