Last Updated:
Iran-US conflict: ইরান যুদ্ধের জেরে মার্কিন সামরিক অস্ত্রভাণ্ডারে কৌশলগত ঘাটতি তৈরি হয়েছে। উন্নত ক্ষেপণাস্ত্র ও ইন্টারসেপ্টর ফের মজুত করতে তিন বছর পর্যন্ত সময় লাগতে পারে বলে আশঙ্কা। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি, বিমান ও কূটনৈতিক স্থাপনাতেও বড় ক্ষয়ক্ষতির তথ্য সামনে এসেছে।
ওয়াশিংটন ডিসি: ইরান যুদ্ধের জেরে আমেরিকার সামরিক অস্ত্রভাণ্ডারে তৈরি হয়েছে বড় চাপ। উন্নত অস্ত্রের মজুত কমে যাওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ গোলাবারুদ ফের মজুত করতে গিয়ে প্রতিরক্ষা শিল্পে একাধিক বাধা তৈরি হয়েছে। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে মার্কিন সরকারের এক ওয়াচডগের রিপোর্টে।
