Toyota Glanza Update : মারুতি বালেনো ফেসলিফ্ট আসার পর এবার ভারতের গাড়ি বাজারে আসতে চলেছে টয়োটা গ্লাঞ্জা ফেসলিফ্ট। এই একটি হ্যাচব্যাক দিয়েই নিজেদের সেল ভারতে অনেকটাই বাড়িয়ে নিয়েছে টয়োটা। আগামী ১৪ অক্টোবর এই গাড়ি আনতে চলেছে কোম্পানি। মারুতি বালেনোর থেকে বেশি কী পাবেন এখানে ?
তবে কোম্পানির তরফে এই লঞ্চের বিষয়ে এখনও কোনও কিছু নিশ্চিতবাবে বলা হয়নি। কেবল মিডিয়া ইনভিটেশনের ভিত্তিতে অনেকেই এই দিনকে গ্লাঞ্জার ফেসলিফ্ট লঞ্চের দিন হিসেবে ধরে নিচ্ছে। মনে করা হচ্ছে মারুতির মতোই গ্লাঞ্জাতে খুব বেশি পরিবর্তন দেখা য়াবে না। তবে সামনের দিকে কিছু বদল করতে পারে কোম্পানি। পাশাপাশি ইঞ্জিন বদলে যেতে পারে বালেনোর মতোই।