Last Updated:
UPI Charges: ২,০০০ টাকা পর্যন্ত UPI লেনদেনে কোনও ফি নেই বলে স্পষ্ট করেছে সরকার। কিন্তু ২০০০ টাকার বেশি পেমেন্টের ক্ষেত্রে কী হবে ? জেনে নিন, ২,০০০ টাকার বেশি UPI পেমেন্টে কোনও চার্জ লাগবে কি না।
চায়ের দোকান থেকে শুরু করে রেশন দোকান—প্রতিদিনের পেমেন্টের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত UPI লেনদেন নিয়ে সরকার নতুন বিজ্ঞপ্তি জারি করেছে। সরকারের তরফে জানানো হয়েছে, ২,০০০ টাকা পর্যন্ত UPI লেনদেন এবং RuPay-চালিত ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করা বা গ্রহণের ক্ষেত্রে ব্যাঙ্ক কোনও রকম চার্জ নিতে পারবে না। তবে ২,০০০ টাকার ঊর্ধ্বে লেনদেনের ক্ষেত্রে এই সীমা নিয়েও প্রশ্ন উঠছে। সোশ্যাল মিডিয়ায় কিছু ইউজার জানতে চেয়েছেন, ২,০০০ টাকার বেশি UPI লেনদেনের ক্ষেত্রে ব্যাঙ্ক কি চার্জ নিতে পারে?
