Rapido Bike Ride : অনেকদিন ধরেই র্য়াপিডো ছাড়াও আরও অনেক বাইক রাইডের বিরুদ্ধে উঠছিল এই অভিযোগ। এবার দ্রুত বাইক দেওয়ার নামে বেশি টাকা আদায়ের জন্য র্য়াপিডোর নিয়ন্ত্রক সংস্থা ‘রপেন ট্রান্সপোরটেশন সার্ভিসেসে’র বিরুদ্ধে ব্যবস্থা নিল সেন্ট্রাল কনজুমার প্রোটেকশন অথরিটি (CCPA)।
কী অভিযোগের ভিত্তিতে এই ব্যবস্থা ?
মূলত, গ্রাহকদের সঙ্গে চাতুরির অভিযোগের ভিত্তিতে জরিমানার ব্যবস্থা করেছে কেন্দ্রীয় উপভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ(CCPA)। গ্রাহকদের নানান অছিলায় অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে এই জরিমানা করা হয়েছে।