খুব অল্প বয়সে, পরিবারের ইচ্ছার বিরুদ্ধে এবং কেরিয়ার যখন তুঙ্গে, তখন বিয়ে করার সিদ্ধান্ত নেওয়ার পর ভাগ্যশ্রী আরও একটি সিদ্ধান্ত নেন। তিনি বলেন, বিয়ের পর তিনি শুধু তাঁর স্বামী হিমালয়ের সঙ্গেই ছবি করবেন। তাঁরা একসঙ্গে ‘কাড় মে হ্যায় বুলবুল’, ‘পায়েল’, ‘ত্যাগী’-র মতো ছবিতে কাজ করেছেন। কিন্তু সেগুলো ফ্লপ হয়েছিল। এক সাক্ষাৎকারে ভাগ্যশ্রী বলেন যে, স্বামীকে নিজের নায়ক বানানোর সিদ্ধান্তটি সেই সময়ে তাঁর কাছে সহজ মনে হয়েছিল, কিন্তু তিনি দর্শকদের প্রতিক্রিয়া বা তাঁর কেরিয়ারের ওপর এর প্রভাব বিবেচনা করেননি। স্বামীর সঙ্গে করা ছবিগুলোতে তাঁদের জুটি দর্শকদের কাছে গ্রহণযোগ্য হয়নি।
