Iran Flight Disaster | ইরানে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরলেন বোয়িং 737-এর যাত্রীরা। ইরানের মাশাদ থেকে কেরমানশাহ যাচ্ছিল বিমানটি। টেক অফের পরেই একটি চাকার টায়ার খুলে যায়। তারপর ইঞ্জিনে গোলযোগ শুরু হয়। মাঝ আকাশে উড়ন্ত অবস্থাতেই ভয়ঙ্কর কাঁপতে শুরু করে বিমানটি। যাত্রীদের ওপরে রাখা বাঙ্কে সব মালপত্র পড়ে যায়। কিছু মালপত্র কয়েকজন যাত্রীর মাথায় লাগে। অনেক কষ্টে বিমানটিকে মাশাদ বিমানবন্দরে এমার্জেন্সি ল্যান্ডিং করানো হয়। তবে কোনও যাত্রীর কোনও গুরুতর চোট লাগেনি।Passengers on a Boeing 737 in Iran narrowly escaped what could have been a fatal accident. The aircraft was flying from Mashhad to Kermanshah in Iran. Shortly after takeoff, one of the aircraft’s tires came off. An engine problem then developed. While still airborne, the aircraft began shaking violently. Luggage stored in the overhead bins fell onto the cabin, with some items hitting several passengers on the head. After great difficulty, the aircraft was forced to make an emergency landing at Mashhad Airport. However, none of the passengers suffered any serious injuries.