কলকাতা: ওয়েব সিরিজে পা রাখছেন, অভিনেতা যশ দাশগুপ্ত (Yash Daasguptaa)। আর এই একই ওয়েব সিরিজের হাত ধরে, OTT প্ল্যাটফর্মে পা রাখছেন, শাশ্বত চট্টোপাধ্যায় কন্যা, হিয়া চট্টোপাধ্যায় (Hiya Chatterjeer)-ও। শুরু হয়ে গেল, স্পোর্টস অ্যাকশন ড্রামা, ‘আপারকাট’-এর শ্যুটিং। এই সিরিজে যশ এবং হিয়া ছাড়াও থাকছেন, বিবৃতি চট্টোপাধ্যায় (Bibriti Chatterjee)। ৬টি এপিসোডের এই ওয়েব সিরিজে যেমন অ্যাকশন থাকবে, ড্রামা থাকবে.. তেমনই থাকবে সম্পর্কের সমীকরণ ও। এই ওয়েব সিরিজের পরিচালনা করছেন, অনির্বাণ মল্লিক (Anirban Mallik)। হিয়া ইতিমধ্যেই একটি সিনেমায় অভিনয় করে ফেলেছেন। যশ দীর্ঘদিন থেকেই বিভিন্ন সিনেমায়, বিভিন্ন চরিত্রে অভিনয় করে আসছেন। তবে এই প্রথম ওটিটিতে কাজ করছেন তিনি।
নতুন সিরিজে থাকছেন কে কে? কোন দিকে এগিয়ে যাবে গল্প?
হিয়া শাশ্বত চট্টোপাধ্যায়ের কন্যা, অভিনয় তাঁর রক্তে। এর আগেই, ‘মন মানে না’ ছবি মুখ্যচরিত্রে অভিনয় করেছেন হিয়া। যদিও সেই সিনেমা তেমনভাবে ব্যবসায়িক সাফল্য পায়নি। অন্যদিকে, যশকে শেষবার দেখা গিয়েছিল ‘আড়ি’ সিনেমায়। যশ ও নুসরত নিজেদের প্রযোজনা সংস্থা খুলেছেন। আর সেই প্রযোজনা সংস্থা থেকেই তাঁরা ‘আড়ি’ ছবিটি তৈরি করেন। এর ছবির হাত ধরে, দীর্ঘদিন পরে বাংলা সিনেমায় অভিনয় করলেন, মৌসুমী চট্টোপাধ্যায়। তবে বক্সঅফিসে তেমন সাফল্য পায়নি এই সিনেমা। তবে ইতিমধ্যেই একাধিক নজরকাড়া চরিত্রে অভিনয় করে ফেলেছেন, বিবৃতি। তাঁকে দর্শক একাধিক চরিত্রে দেখেছেন। আর এবার তাঁকে নতুন চরিত্রে দেখার অপেক্ষায় দর্শক। তবে এই সিরিজের গল্প কোন পথে এগোবে, সেটা নিয়ে এখনও গোটা বিষয়টা প্রকাশ্যে আনতে চান না পরিচালক।
এর আগে, যশ-নুসরত নিজেদের প্রযোজনা সংস্থা থেকে আরও একটি সিনেমা তৈরি করেন। তাঁদের প্রথম ছবির নাম ছিল, ‘সেন্টিমেন্টাল’। আর তাঁদের দ্বিতীয় সিনেমার নাম, ‘আড়ি’। এরপরে আর নতুন ছবির ঘোষণা এখনও পর্যন্ত করেননি। এই সিরিজে দেখা যাওয়ার কথা, নাইজেল আকারাকেও। নাইজেল বর্তমানে বেশ জনপ্রিয়, একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। আর এবার, নতুন করে সিরিজে দেখা যাবে তাঁকে। যে ছবি প্রকাশ্যে এসেছে, সেখানে বিবৃতিকে পুলিশের পোশাকে দেখা গিয়েছে। ফলে অনুমান করা যায়, বিবৃতি পুলিশের চরিত্রে দেখা যাবে।
আরও পড়ুন: Shiboprosad Mukherjee: হলে আসার আগেই, পুজোর ছবি বিক্রি! শিবপ্রসাদের জোড়া ছবি কিনল কারা?
Jeetu Kamal: নতুন সরকারের থেকে প্রত্যাশা কমেছে, বিতর্ক আমার ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে, কাজে নয়: জিতু কমল