ABP Ananda LIVE: নিজের জীবনের চাহিদা, কাজ.. সমস্ত কিছু নিয়েই ভীষণ স্পষ্ট কথা বলতে ভালবাসেন তিনি। ধারাবাহিকে জনপ্রিয়তা পেয়েছেন যখন, সেই সময়ে ঘোষণা করেছেন আর ছোটপর্দায় কাজ না করার কথা। সিনেমায় একের পর এক ছকভাঙা চরিত্রে অভিনয় করে চমক লাগিয়েছেন দর্শকদের। পাশাপাশি, সমাজসেবা মূলক কাজের সঙ্গেও যুক্ত থেকেছেন তিনি। জিতু কমল (Jeetu Kamal)। সামনেই মুক্তি পাচ্ছে তাঁর সিনেমা, ‘এরাও মানুষ’। এই সিনেমায় জিতু অভিনয় করেছিলেন, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Banerjee) সঙ্গে। কিন্তু তাঁকে এই ছবির প্রচারের জন্য শিখণ্ডী করতে চান না তিনি। বিগ বসের ঘরে পা রাখার আগে, কী কী গেম প্ল্যান সাজাচ্ছেন জিতু কমল? এবিপি লাইভ বাংলার (ABP Live Bangla) সঙ্গে জিতু কমল কথা বললেন মন খুলে। সাক্ষাৎকারটি নেওয়া হয়েছে, ৪.০৯.২৬ তারিখে।