কলকাতা: চর্চায় বিগ বস বাংলা (Big Boss Bangla)। এই শো-এর প্রথম থেকেই নজরে রয়েছে এই খেলা এবং এই খেলার প্রতিযোগীরা। দীর্ঘ বছর পরে, ‘বিগ বস বাংলা’ শুরু হয়েছে নতুন করে। এই শো এই বছর সঞ্চালনা করছেন, সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। এবারের প্রতিযোগীদের মধ্যে, সঙ্গীতশিল্পী থেকে শুরু করে রয়েছেন খেলার মাঠের মানুষ, রয়েছেন কনটেন্স ক্রিয়েটার থেকে শুরু করে, অভিনেতা অভিনেত্রী.. সবাই। অনেকেই এই শো নিয়ে, প্রতিযোগীদের নিয়ে বিভিন্ন মতামত দিয়েছেন। আর এবার, এই শো নিয়ে মুখ খুললেন, অভিনেত্রী শ্রীলেখা মৈত্র (Sreelekha Mitra)।
বিগ বসের ঘরে প্রতিযোগীতা নিয়ে কী বললেন শ্রীলেখা?
সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট ভিডিও করে, ‘বিগ বস’-এর শোয়ের সঙ্গে, ‘দ্য ট্রুম্যান শো’ (The Trueman Show) ছবিটির তুলনা করেছেন তিনি। এই গল্পে এমন একজন মানুষের কথা দেখানো হয়েছে, যাঁর জীবনের ওপর সব সময়েই নজরদারি রয়েছে। শ্রীলেখা এদিন বলেন, ‘আমি বিগ বস দেখি, তার অনেকগুলো কারণ রয়েছে। আমি যেটা ভাবছি সেটা ঠিক হচ্ছে কি না… মানুষ তো আসলে এক ধরণের পশু। সেই ১৫ জন পশুকে একটা সোনার খাঁচায় রেখে দেওয়া হয়েছে। সেখানে স্যুইমিং পুল-সহ যাবতীয় আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে। কিন্তু তাঁদের বাথরুম শেয়ার করতে হয়, এমনকি বিছানা পর্যন্ত শেয়ার করতে হয়। অনেকজন অচেনা মানুষের সঙ্গে শোওয়ার ঘর ভাগ করে নিতে হয়! রান্নাঘর, রান্নাঘরের রাজনীতি, বাড়ির রাজনীতি.. সেখানে প্রত্যেকের ব্যক্তিগত পরিচয় গৌণ হয়ে যায়।’
বিগ বসের ঘরে যাওয়ার অভিজ্ঞতা
শ্রীলেখা এদিন বলেছেন, মানুষের মধ্যের নগ্নতাকে তুলে ধরে, ‘বিগ বস’। তিনি এই বিগ বসের ঘরে অতিথি হয়ে যাওয়ার একটি অভিজ্ঞতাও শেয়ার করে নিয়েছেন। সেখানে তিনি জানিয়েছেন, বিগ বস বাংলার একটি সিজনে, তিনি অতিথি হিসেবে ওই ঘরে গিয়েছিলেন। সেখানকার যাঁরা বাসিন্দা, তাঁদের জন্য উপহার হিসেবে ২টি ইলিশ মাছ নিয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু সেই মাছ নিয়েও নাকি ঘরের মধ্যে অনেক কথাবার্তা হয়েছিল, রাজনীতিও হয়েছিল। গোটা বিষয়টা আঘাত দিয়েছিল তাঁকে। আর সেই কারণেই, শ্রীলেখা আরও বেশি করে বিগ বসের ঘরে প্রতিযোগী হিসেবে যেতে চান না। তিনি মনে করেন, বিগ বসের ঘরে গিয়ে তিনি ঝগড়া করতে পারবেন না, হয়তো নিজের মতামত রাখতে পারবেন না। তিনি ব্যক্তিজীবন, ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন।
আরও পড়ুন: Katrina Kaif: মা হওয়া পরে বেড়েছে ওজন, চেহারার পরিবর্তন নিয়ে কদর্য আক্রমণ ক্যাটরিনা কইফকে
Jeetu Kamal: নতুন সরকারের থেকে প্রত্যাশা কমেছে, বিতর্ক আমার ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে, কাজে নয়: জিতু কমল