Last Updated:
Salman Khan: গণপতি দর্শনের পর, সলমন খানের এক ঝলক দেখার জন্য উদগ্রীব ভক্তদের ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। লোকজন চারদিক থেকে অভিনেতার গাড়ি ঘিরে ধরে। তারপরেই এমন এক ঘটনা ঘটে, যাতে রেগে আগুন হয়ে যান সলমন খান।
মুম্বই: ফের শিরোনামে উঠে এলেন বলিউডের ভাইজান৷ রাজনীতিবিদ আশিস শেলারের বাসভবনে গণপতি উৎসবে যোগ দিতে গিয়েছিলেন সলমন খান । সফর শেষে বেরোনোর সময় পরিস্থিতি এতটা বিশৃঙ্খল হয়ে উঠবে তা কেউই টের পাননি৷ কারণ ভক্তরা ভাইজানকে দেখা মাত্রই ঘিরে ধরেছিল। এক ঝলক কাছ থেকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন ভক্তরা৷ সেই সময় নিরাপত্তারক্ষীরাও ভিড় সামলাতে হিমশিম খাচ্ছিলেন।
সম্প্রতি অনলাইনে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে সলমন খানকে তার গাড়ির চালককে বকাঝকা করতে দেখা যাচ্ছে। ভিডিওটিতে দেখা যায়, ভিড়ের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করছিল চালক৷ তখনই ভিড়েরমধ্যে গাড়ির চাকার নিচে চাপা পড়েন এক ভক্ত। তা দেখেই রেগে আগুন হন সলমন৷ এবং ড্রাইভারকেও প্রচন্ড বকাঝকা করেন৷
This is the real and complete video, you MF just post a 8 second video and troll him.
This video make me proud as a Fan of Salman Bhai.
Salman Khan angry at his driver after fan’s foot comes under the car. https://t.co/fbbo4wKTwF
— Filmy_Duniya (@SalmanKingfv) September 18, 2026
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, সলমন খানকে এক ঝলক দেখার জন্য বহু ভক্ত তাঁর গাড়ির চারপাশে ভিড় জমাচ্ছেন। সলমনের নিরাপত্তাকর্মীরা যখন ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন, তখন চালক ভিড়ের মধ্যে দিয়ে গাড়ি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং এই চেষ্টায় একজন ভক্তের পা গাড়ির নিচে চলে যায় বলে অভিযোগ ওঠে। ভিডিওতে শোনা যায়, একজন ভক্ত যন্ত্রণায় চিৎকার করার সময় পাপারাজ্জিরা চালককে গাড়িটি আগের জায়গায় ফিরিয়ে নিতে বলছেন। এদিকে, সলমনকে বেশ বিরক্ত দেখাচ্ছিল, তিনি চালকের হাতে আঘাত করেন এবং এই অসাবধানতার জন্য তাঁকে বকাঝকাও করেন।
গণপতি উৎসবে বন্ধুর বাড়ি থেকে বের হওয়ার সময় ভিড়ের কারণে সলমনের চলাচল খুব কঠিন হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে, দৃশ্যত বিরক্ত সলমন নিজেই লোকজনকে পেছনে সরে যেতে অনুরোধ করেন। এমনকি তিনি হাতজোড় করে আশেপাশের লোকদের পেছনে সরে যেতে বলেন। একটি ভিডিওতে দেখা যায়, গাড়ির দিকে যাওয়ার সময় অভিনেতা বারবার লোকজনকে ‘পিছে’ বলে অনুরোধ করছেন।
সলমন খান সোহেল খানের বাড়িতে তাঁর পারিবারিক গণপতি বিসর্জন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। অভিনেতাকে প্রার্থনায় অংশ নিতে এবং তাঁর বোন অর্পিতা খান শর্মা ও অভিনেতা আয়ুশ শর্মার কন্যা, ভাগ্নি আয়াত শর্মার সঙ্গে সময় কাটাতে দেখা গেছে। এছাড়াও আম্বানিদের বাড়িতে গণেশ উৎসবে উপস্থিত তারকাদের মধ্যে সলমন খানও ছিলেন। সলমন খান জমকালো উৎসবের পোশাক এড়িয়ে বেশ আরামদায়ক একটি পোশাক বেছে নিয়েছিলেন।
ওয়ার্ক ফ্রন্টের কথা বলতে গেলে, সলমন খানকে ‘সিকান্দার’ ছবিতে দেখা গিয়েছিল, এরপর তিনি ‘রাজা শিবাজি’ এবং ‘সেভেন ডগস’ ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেন। তার আসন্ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’, যার পূর্ব নাম ছিল ‘ব্যাটল অফ গালওয়ান’। এই ছবিতে তিনি ভারতীয় সেনাবাহিনীর অফিসার কর্নেল বি. সন্তোষ বাবুর ভূমিকায় অভিনয় করছেন। এছাড়াও তিনি পরিচালক ভামসি পাইদিপাল্লির অ্যাকশনধর্মী ছবি ‘এসভিসি৬৩’-তে নয়নতারার বিপরীতে অভিনয় করবেন, যা ২০২৭ সালের ইদে মুক্তি পাওয়ার কথা রয়েছে। শোনা যাচ্ছে, সলমন ‘কিক ২’ নিয়েও কাজ করছেন।
