এই সামগ্রিক পরিবর্তনের ক্ষেত্রে সবচেয়ে স্বস্তিদায়ক বিষয় হলো, এসবিআই (SBI)-এর নিজস্ব এটিএম (ATM) ও এডিডব্লিউএম (ADWM) ব্যবহারের ক্ষেত্রে বেতনভুক অ্যাকাউন্টধারীদের ওপর কোনো বিধিনিষেধ নেই। আগে মুম্বই, দিল্লি, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু ও হায়দরাবাদের মতো ছয়টি প্রধান শহরকে ‘মেট্রো’ হিসেবে চিহ্নিত করে সেগুলির জন্য আলাদা নিয়ম প্রযোজ্য ছিল। তবে এখন কোনও ভেদাভেদ ছাড়াই সারা দেশজুড়ে একটি অভিন্ন নিয়ম কার্যকর হবে, যার আওতায় অন্য ব্যাঙ্কের এটিএম-এ পাঁচটি লেনদেন বিনামূল্যে করা যাবে। ছবি সৌজন্যে এআই ৷
