আজ জন্মদিন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের। স্ত্রীয়ের বিশেষ দিনটা গোটা পরিবারের সঙ্গে কাটানোর আয়োজন করলেন, অভিনেতা রুবেল দাস।

সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন শ্বেতা এবং রুবেল ২ জনেই। পাশাপাশি স্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন রুবেল।

অভিনয়ের বাইরে, শ্বেতা বরাবরই পরিবারমুখী। তিনি বারে বারেই বলেছেন যে, তিনি পরিবারের সঙ্গে থাকতে ভালবাসেন। কাজের পাশাপাশি, পরিবারের সঙ্গেই সময় কাটাতে ভালবাসেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় কেক থেকে শুরু করে সন্ধের যাবতীয় আয়োজনের ছবি শেয়ার করে নিয়েছেন শ্বেতা আর রুবেল। জন্মদিনে শ্বেতার জন্য পুতুল দেওয়া বিশেষ কেকের আয়োজন করেছিলেন রুবেল।

সোশ্যাল মিডিয়ায় রুবেল শ্বেতাকে বার্তা দিয়েছেন, ‘তুমি পাশে থাকলে, পথ হারানোর ভয় থাকে না। শুভ জন্মদিন আমার বউ।’

রুবেলের শেয়ার করা একগুচ্ছ ছবির নিচে শ্বেতা লিখেছেন, ‘আমি আছি,থাকবো সারাজীবন শুধু তোমার হয়ে,তোমার বুকে মাথা রেখে,তোমার হাতটা শক্ত করে ধরে,তুমি আছো বলেই হয়েতো আমার জীবনটা এত সুন্দর।’

নিজের বিভিন্ন সাক্ষাৎকারে শ্বেতা বলেছেন, একটা সময়ে যথেষ্ট কষ্ট করেছেন তিনি। বড় পরিবার মিলে ছোট এক কামরার ঘরে থাকতেন তাঁরা। ধীরে ধীরে বদলায় পরিস্থিতি।

২০২৪ সালে বাগদান সারেন শ্বেতা আর রুবেল। একটি ধারাবাহিকের সেট থেকেই তাঁদের আলাপ। সেই আলাপই গড়ায় প্রেমে। ২০২৫ সালে বিয়ে করেন শ্বেতা এবং রুবেল।

তাঁদের জুটি অনুরাগীদের মধ্যেও যথেষ্ট জনপ্রিয়। সবসময়েই শ্বেতা এবং রুবেল বলেন যে, তাঁরা যে কোনও পরিস্থিতিতে একে অপরের জন্য রয়েছেন। ইতিমধ্যে শ্বেতা কাজ করে ফেলেছেন সিনেমাতেও।

তবে বর্তমানে রুবেল আর শ্বেতা আলাদা আলাদা কাজ করছেন, অনুরাগীরা আবার তাঁদের জুটি হিসেবে দেখার অপেক্ষায়।
Published at : 21 Sep 2026 07:17 PM (IST)