রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Banerjee)-কে নিয়ে মন্তব্য করে সদ্যই বিতর্কে জড়িয়েছিলেন, মৌমিতা পন্ডিত (Moumita Pandit)। সদ্য দেওয়া একটা সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, রাহুলের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। এমনকি মৃত্যুর আগে পর্যন্ত তাঁর কথা হয়েছিল রাহুলের সঙ্গে!

মৌমিতা এই কথা প্রকাশ্যে আনার পরেই, চূড়ান্ত বিতর্ক তৈরি হয়েছে। রাহুল বিবাহিত ছিলেন, তাঁর পুত্রসন্তানও রয়েছে। তাঁর মৃত্যুর আগে যে কথা প্রকাশ্যে আসেনি, তাঁর মৃত্যুর পরে সেই সম্পর্কের কথা প্রকাশ্যে আনার কারণেই চূড়ান্ত কটাক্ষের শিকার হয়েছিলেন মৌমিতা। পাল্টা অবশ্য মুখও খুলেছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় তাঁর সঙ্গে রাহুলের সম্পর্কের কথা প্রকাশ্যে আনার পরেই, চূড়ান্ত ক্ষোভের সম্মুখীন হন মৌমিতা! সাধারণ মানুষ থেকে শুরু করে ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই ক্ষোভ উগরে দেন তাঁর বিরুদ্ধে। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty) থেকে শুরু করে, পরিচালক রাতুল মুখোপাধ্যায়, মানসী সিংহ ও মৌমিতাকে কটাক্ষ করেছেন।

আর ফের একবার, সোশ্যাল মিডিয়ায় রাহুলের কথা উল্লেখ করে পোস্ট করলেন মৌমিতা। নিজের ২টি ছবি পোস্ট করে, মৌমিতা মনে করেছেন, রাহুল তাঁকে কী বলতেন.. কী বলে উজ্জীবিত করতেন। সেই কথাই এদিন উল্লেখ করেছেন মৌমিতা। আর সেটা নিয়েও তৈরি হয়েছে নতুন বিতর্ক।

সোশ্যাল মিডিয়ায় এদিন ২টি ছবি শেয়ার করেছেন মৌমিতা। সঙ্গে লিখেছেন, ‘অরুণোদয় বলেছিল, তুমি ঐশ্বর্য্য রাই হতে পারবে না। কিন্তু মৌমিতার সেরা ভার্সনটা হয়ে উঠতে পারবে।’ সেই চেষ্টাই চলছে.. চলছে।’ এই ছোট্ট ১টি লাইন ফের যেন নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে।

অনেকেই লিখেছেন, মৌমিতার এই সমস্ত কথা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আনা উচিত নয়। যে মানুষটা চলে গিয়েছেন, তাঁর কথা এভাবে প্রকাশ্যে আনা শ্রেয় নয়। অনেকে আবার লিখেছেন, অরুণোদয়ের নাম করে লাইমলাইট কাড়ার বৃথা চেষ্টা করছেন মৌমিতা।

রাহুলের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনার পরে যখন চূড়ান্ত কটাক্ষের শিকার হয়েছিলেন মৌমিতা, সেই সময়ে একটি লম্বা পোস্ট করেছিলেন তিনি। সেখানে তিনি লিখেছিলেন, একটা ভিডিও দেখে নিজের মতো গল্প তৈরি করে নেওয়া হয়েছে। পাশাপাশি তিনি লিখেছেন, কেউ তাঁকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করেননি, নিজের মতো করে বিতর্ক তৈরি করে নিলেন সবাই।

অভিনেত্রী আরও জানিয়েছিলেন, রাহুলের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে এনে তিনি যখন চূড়ান্ত কটাক্ষের শিকার হয়েছিলেন, সেই সময়ে তিনি তাঁর সিনিয়র কিছু মানুষকে ডেকেছিলেন কথা বলার জন্য। কিন্তু কেউ নাকি সাড়া দেননি। বরং সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন মৌমিতার বিরুদ্ধে।

প্রসঙ্গত, সামনেই মুক্তি পাবে, মৌমিতার নতুন সিনেমা, ‘ভূত আয়া ভাগো’। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে, রাহুল অরুণোদয়কেও। এই ছবির প্রচারে এসেও, মৌমিতার মুখে শোনা গিয়েছিল অরুণোদয়ের কথা।

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় রাহুল এবং মৌমিতার একটি ভিডিও প্রকাশ্যে এসেছিল। আর তারপর থেকেই শুরু হয় মৌমিতার সঙ্গে রাহুলের সম্পর্ক নিয়ে বিতর্ক। সেই জল্পনায় সিলমোহর দেন খোদ মৌমিতাই। তিনি জানিয়েছিলেন, রাহুলের সঙ্গে সত্যিই সম্পর্কে ছিলেন তিনি।
Published at : 23 Sep 2026 04:00 PM (IST)