কলকাতা: পুজোর আগেই, লক্ষ্মী এল ঘরে। টলিউডে ফের নতুন অতিথি আসার খবর। সোহিনী সরকারের পরে (Sohini Sarkar), সুখবর দিলেন অভিনেত্রী পিয়ান সরকার (Paean Sarkar)। কন্যাসন্তানের বাবা হলেন, পরিচালক রাজা চন্দ (Raja Chanda)। পিয়ান যে অন্তঃসত্ত্বা, রাজার জন্মদিনেই প্রথম সেই খবর প্রকাশ্যে এসেছিল। টলিউডের বেশ জনপ্রিয় জুটি তাঁরা। তবে আপাতত পর্দা থেকে একটু বিরতি নিয়েছিলেন পিয়ান। পরবর্তীতে জানা যায়, সন্তানের অপেক্ষায় রয়েছেন তিনি। এই খবর প্রকাশ্যে আসার পরেই, শুভেচ্ছায় ভাসতে থাকেন দম্পতি। আর বুধবার, ২৩ সেপ্টেম্বর পিয়ান খবর দিলেন, তাঁদের ঘরে লক্ষ্মী এসেছে।
ফের সুখবর টলিউডে, পরিচালক-অভিনেত্রীর কোলে এল লক্ষ্মী
জুলাই মাসে, সাধভক্ষণ করেছেন পিয়ান। সেই ছবি প্রকাশ্যে আসতেই, শুভেচ্ছায় ভেসেছিলেন দম্পতি। আর এবার, তাঁদের ঘরে সন্তান আসার খবর পেয়েই, টলিউডের অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে। সদ্যই মা হয়েছেন সোহিনী সরকার, পুত্রসন্তান এসেছে তাঁদের ঘরে। আর এবার, কন্যাসন্তান এল পরিচালক আর অভিনেত্রীর ঘরে। কাজের জন্য পিয়ান আর রাজা ২ জনকেই কলকাতা এবং মুম্বই যাতায়াত করতে হয়, তবে বর্তমানে কলকাতাতেই থাকছেন পিয়া।
কলকাতা ও মুম্বই মিলিয়েই কাজ করেন পিয়ান, তবে বর্তমানে তিনি নতুন কোনও কাজ হাতে নেননি। সন্তানের অপেক্ষাতেই দিন গুনছেন তাঁরা। সোশ্যাল মিডিয়া পোস্টে অবশ্য, এর আগে সন্তান আসার খবরের কথা উল্লেখ করেননি পিয়ান। সোশ্যাল মিডিয়ায় রাজা চন্দের কেক কাটার একগুচ্ছ ছবি আপলোড করেছিলেন পিয়ান। সেখানে দেখা গিয়েছিল, কেক কাটছেন রাজা, আর একটি ছবি একসঙ্গে দাঁড়িয়ে রাজা ও পিয়ান। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, ‘শুভ জন্মদিন মাম্মা। আমার জীবনটাকে চাপমুক্ত করে দেওয়ার জন্য, সুরক্ষিত করার জন্য আর এত এত ভাল অনুভূতি দিয়ে ভরে দেওয়ার জন্য তোমায় অনেক অনেক ভালবাসা। এই বছর আমরা একটু বেশি হাসি, একটু বেশি জড়িয়ে থেকে তোমার জন্মদিনটা উপভোগ করলাম।’ সোশ্যাল মিডিয়ায় এই পোস্টে রাজাকে শুভেচ্ছা জানিয়েছিলেন অনেকেই। আর সেই পোস্টের মাধ্যমেই প্রথমবার প্রকাশ্যে এসেছিল, পিয়ানের মা হওয়ার খবরও। আর এবার, তাঁদের কোল ভরে এল কন্যাসন্তান।
আরও পড়ুন: Rahul-Moumita Controversy: ‘অরুণোদয় বলেছিল…’, ফের রাহুলের কথা লিখে পোস্ট মৌমিতার, শুনতে হল কটাক্ষও!