ভয়ঙ্কর। সদ্য প্রকৃতির রুদ্র রূপ দেখেছে নেপাল। যার জেরে বহু মানুষের প্রাণহানি হয়েছে। হড়পাবানে সেখানে নিখোঁজের সংখ্যা এখনও প্রচুর। এরই মধ্যে এবার নেপালের দু’টি ভিন্ন জায়গার ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে দু’টি ভিডিওতেই একটি বিষয়ে মিল রয়েছে। আর তা হল- দু’টিতেই ছয় সেকেন্ডের দৃশ্য আছে। আর যে ভিডিওগুলি দেখলে যে কেউ আতঙ্কে শিউরে উঠবেন। ভিডিওতে অল্প সময়ের মধ্যে পাহাড়ের একটি অংশকে ধসে পড়তে দেখা যাচ্ছে এবং তা এতটাই ভয়াবহ যা ঘটার সময় সেখানে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের আর্তনাদ শোনা যাচ্ছে। রবিবার হড়পাবান ও ভূমিধসের ঘটনার পর মুস্তাং জেলার লেতে এলাকার কাছে প্রথম ভিডিওটি করা হয়। তাতে দেখা যাচ্ছে, পাহাড়ের একটি বিশাল অংশ মাত্র ছয় সেকেন্ডের মধ্যে ধসে নীচে উপত্যকায় অবস্থিত কালী গণ্ডকী নদীতে গিয়ে পড়ছে। পাহাড়ের ধ্বংসস্তূপ যখন তীব্র বেগে নীচের দিকে নেমে আসছিল, তখন স্থানীয়দের আর্তনাদ শোনা যায় ভিডিওতে। চার ধাম তীর্থযাত্রীরা এই দৃশ্যটি তুলে ধরেন।
#WATCH | Mustang, Nepal: Road and electricity services have been disrupted in the district following rainfall and flooding. pic.twitter.com/TUXtRC0CV2
— ANI (@ANI) September 28, 2026
ধ্বংসস্তূপের কারণে নদীটি কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়েছিল। এরপর জল তার মধ্য দিয়ে পথ করে নিয়ে পুনরায় বইতে শুরু করে।
পাহাড়ের ঢাল থেকে তোলা দ্বিতীয় ভিডিওটিতে দেখা গেছে, মাটি ধসে উপত্যকার দিকে তলিয়ে যাচ্ছে। এর সঙ্গে পাথর ও কাঠের তৈরি একটি ঘরের একাংশ এবং বেশ কয়েকটি গাছও নীচে ঢুকে যাচ্ছে। ক্যামেরা ঘোরানোর সময় গ্রামবাসীর আর্তনাদ শোনা যায় এবং তাঁদের বলতে শোনা যায় “ঘর গই সাক্যো”- যার অর্থ হল “ঘরটি তো চলেই গেল।” খাড়া ঢালে অবস্থিত কোনও একটি বাড়ির বাসিন্দা হতে পারেন, এমন একজন মহিলাকে হতাশায় আর্তনাদ করতে শোনা যায়।
#WATCH | Myagdi, Nepal: Road connectivity in Myagdi has been disrupted following continuous heavy rainfall and floods. pic.twitter.com/bjwXb12I7Z
— ANI (@ANI) September 28, 2026
সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে বেশ কয়েকটি জেলায় অন্তত ২৪ জন মৃত এবং ১৪ জন নিখোঁজ হয়েছেন। টানা তিন দিনের ভারী বর্ষণের ফলে গণ্ডকী প্রদেশে শনিবার কালী গণ্ডকী নদীর জল বাড়তে শুরু করে এবং রবিবার সকাল নাগাদ তা ভয়াবহ বন্যার রূপ নেয়।
TET Protest: নিয়োগের দাবিতে আন্দোলনে ২০২২ সালের টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ