এই সিনেমা নিয়ে জল্পনা ছিল দীর্ঘদিনেরই। অবশেষে প্রকাশ্যে এল, দেবালয় ভট্টাচার্য পরিচালিত, ‘ভুগুন’-এর প্রথম ঝলক।

একটা সময় পর্যন্ত জল্পনা ছিল, ভুগুন-এ অভিনয় করতে পারেন, তৃষাণজিৎ চট্টোপাধ্যায়। এই ছবির হাত ধরেই টলিউডে পা রাখার কথা হয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পুত্রের। তবে বাস্তবে তা হয়নি।

তবে তৃষাণজিৎ না থাকলেও, ভুগুন-এর কাস্টিংয়ে রয়েছে একাধিক চমক। ছবির মুখ্যভূমিকায় দেখা যাবে, ঋদ্ধি সেনকে।

ঋদ্ধি ছাড়াও, গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও লোকনাথ দে (Loknath De)।

এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন পার্নো মিত্র (Parno Mitra)। এছাড়াও থাকছেন সুব্রত দত্ত (Subrat Dutta)

ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে, রাজেশ শর্মা (Rajesh Sharma)-কে। তাঁর যে লুক প্রকাশ্যে এসেছে, তা দর্শকদের কাছে বেশ চমকপ্রদ, এ কথা বলতেই হবে।

এই সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে, টোটা রায়চৌধুরী (Tota Roychowdhury)-কে। সিনেমা ছাড়াও, ‘হইচই’-এর জোড়া ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা যাবে টোটাকে।

এই ছবিতে রয়েছেন আর্যা রায় (Aryaa Ray)। একটা পরিবারকে ঘিরে এগিয়ে যাবে এই ছবির গল্প।

একটি পরিবার, একটি অভিশাপ এবং তার প্রভাব এমনই যে, প্রত্যেকটা মানুষ বদলে যায়। রহস্য, রক্ত আর ভয়ে মোড়া এই সিনেমার ঝলক।

ছবিতে টোটাকে কেমন চরিত্রে দেখা যাবে, তা এখনই খোলসা করতে চান না পরিচালক। তবে তাঁর চরিত্র ঘোরাবে গল্পের মোড়।
Published at : 02 Oct 2026 11:41 PM (IST)