বেজিং: নতুন কোনও অঙ্কে গেমপ্ল্যান সাজাচ্ছে কি চিন? প্রতিটি দেশই তাদের রিজার্ভে ডলার জমা রাখে, কারণ এই মুদ্রাতেই আন্তর্জাতিক বাজারে লেনদেন হয়। ফলে চিনও স্বাভাবিকভাবে ডলার জমা রাখে, তা সত্ত্বেও গত ২৩ মাস ধরে তারা ধারাবাহিকভাবে সোনা কিনে চলেছে। শুধুমাত্র সেপ্টেম্বর মাসেই চিন তাদের রিজার্ভে প্রায় ২৩ টন সোনা বাড়িয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ২৯,৪১৮ কোটি টাকা। উল্লেখযোগ্য বিষয় , এই মাসে চিনের বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস পেয়েছে। অর্থাৎ, ডলারের রিজার্ভ কমলেও স্বর্ণের রিজার্ভ বৃদ্ধির দিকেই জোর দিচ্ছে৷ বিশেষজ্ঞদের মতে, চিন সোনা মজুদ করার জন্য ডলার ছেড়ে দিচ্ছে—কিন্তু কেন?