মুম্বই: আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন কায়রন পোলার্ড (Kieron Pollard)। প্লেয়ার হিসেবে দীর্ঘ সময়ে খেলেছেন। আর আইপিএল থেকে অবসরের পর মুম্বই ফ্র্যাঞ্চইজিরই কোচিং স্টাফ হিসেবে খেলেছেন। তবে আগামী আইপিএল মরশুমে নতুন ফ্র্যাঞ্চাইজির জার্সিতে দেখা যেতে পারে ক্যারিবিয়ান প্রাক্তন অলরাউন্ডার। জোহানেসবার্গ সুপার কিংস ২০২৭ মরশুমের জন্য ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ অলরাউন্ডারকে দলে নিয়েছে। এর আগে SA20-তে এমআই কেপটাউনের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। কিন্তু এবার ফ্র্যাঞ্চাইজি পরিবর্তন করেছেন। পোলার্ডকে হয়ত দেখা যেতে পারে চেন্নাই সুপার কিংসের জার্সিতে।