Pakistan School Roof Collapse : নিমেষেই শিক্ষাপ্রতিষ্ঠান বদলে গেল ধ্বংসস্তূপে। চারিদিকে শুরু হল আর্তনাদ। বেড়েই চলেছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত শিক্ষক সহ ২৭ জন স্কুলপড়ুয়ার প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। মর্মান্তিক এই দুর্ঘটনার পরই স্থানীয় হাসপাতালে জরুরিকালীন ব্যবস্থা নেওয়া হয়েছে। এই বিষয়ে লেড রিডিং হসপিটালের মুখপাত্র মুহাম্মদ আসিম জানিয়েছেন, মৃতদের মধ্য়ে ১৮ জন ছাত্র ও ২ জন ছাত্রী রয়েছে। এদের বয়স ৭-১২ বছরের মধ্যে। পাকিস্তানের পেশোয়ারে এই দুর্ঘটনায় বহু সংখ্য়ক লোক আহত হয়েছে। যাদের মধ্য়ে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছে বহু
ভয়াবহ এই দুর্ঘটনার বিষয়ে ইতিমধ্য়েই মুখ খুলেছেন পেশোয়ারের ডেপুটি কমিশনার আফাক ওয়াজির। তিনি জানিয়েছেন AI Khair স্কুলের ছাদ ভেঙে পড়ে এই পরিস্থিতি তৈরি হয়েছে। বহু স্কুলপড়ুয়া ধংসস্তূপের নীচে চাপা পড়ে যায়। মূলত, ক্লাস চলাকালীন এই দুর্ঘটনা ঘটার পরই এই ভয়ঙ্কর পরিণতি তৈরি হয়।
অভিভাবকরা কী বলছেন ?
আহত এক স্কুলছাত্রীর বাবা জানিয়েছেন, সকাল ৮.৫০ নাগাদ তার কাছে স্কুলের ছাদ ভেঙে পড়ার ফোন আসে। মাত্র ১০ মিনিটের মধ্যেই সেখানে পৌঁছে যান তিনি। সেখানে গিয়ে দেখেন, বহু ছাত্র-ছাত্রী ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে গেছে। তাদের মধ্যে তিনি নিজেই ৭-৮ বছরের তিনজন ছাত্রীকে উদ্ধার করেন। তাঁর বাড়ির ৬জন পড়ুয়া ওই স্কুলে পড়ে।
আরও একজন অভিভাবক জানিয়েছেন, তিনি ভেবেছিলেন দোতলার ছাদ ভেঙে পড়ায় তার সন্তানও মারা গেছে। যদিও পরে নিজের সন্তানকে খুঁজে পান তিনি। জানতে পারেন, ছাদ ভেঙে পড়ার সময় বাইরে জল খেতে বেরিয়েছিল তার সন্তান।
এর আগে দক্ষিণ দিল্লির সত্য় নিকেতনের ছাত্রাবাসে ভেঙে পড়েছিল বহুতল। ভিতরে আটকে পড়েছিলেন একাধিক পড়ুয়া। ধ্বংসস্তূপের নীচ থেকে ফোন করে বাঁচার আকুতি জানিয়েছিলেন ছাত্র। এই ঘটনায় ৬ জনের মৃত্যু হয়। উদ্ধার করা হয় অন্তত ১১ জনকে। এবার এক মাসের মধ্য়ে পিরে এল সেই ভয়ঙ্কর স্মৃতি। যা এলাকাবাসীদের মধ্যে আরও চিন্তা বাড়িয়েছে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে পুলিশ।
দিল্লির দক্ষিণে বিশ্ববিদ্যালয় এলাকার কাছাকাছি সত্য নিকেতনে ভেঙে পড়ে প্রায় ৪০-৫০ বছরের পুরনো একটি বহুতল বাড়ি। সেটি ‘Hostel Daze’ নামে ছাত্রদের PG হিসেবে ব্যবহার করা হচ্ছিল। পুলিশের জানায়, বাড়িটির নীচের অংশে নির্মাণ বা মেরামতির কাজ চলছিল। দুপুর প্রায় ১টা ৩০ মিনিট নাগাদ আচমকাই ভেঙে পড়ে বাড়িটি। মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন একাধিক পড়ুয়া।
আরও পড়ুন : পেট্রোলের মতো এবার রান্নার গ্যাসে হবে ব্লেন্ডিং ? ৫ শতাংশ মেশানোর প্রস্তাব
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন