Last Updated:
Indian Railways: এই স্বীকৃতিটি উল্লিখিত স্থানসমূহের খাদ্য স্টল, ক্যাটারিং ইউনিট এবং খাদ্য পরিষেবা কর্মীদের ওপর পরিচালিত একটি বিস্তারিত নিরীক্ষার পর প্রাপ্ত হয়েছে; যা খাদ্য সুরক্ষা মানদণ্ড, স্বাস্থ্যসম্মত খাদ্য প্রস্তুত প্রণালী, সুরক্ষিত সংরক্ষণ ব্যবস্থা, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা এবং যাত্রীদের জন্য পুষ্টিকর খাদ্যের বিকল্প উপলব্ধতার বিষয়ে কঠোর পালন নিশ্চিত করে।
নয়াদিল্লি: রেলে ভ্রমণ করতে গেলে খাবার একটি অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস৷ বিশেষ করে দীর্ঘ রেল যাত্রার ক্ষেত্রে ভাল খাবার পাওয়ার এবং না পাওয়ার যাত্রীদের কাছে বড় ‘ইস্যু’ হয়ে যায়৷ এবার এই সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করল ভারতীয় রেল৷
নর্থ-ইস্ট ভারতে ট্রেনে করে বেড়াতে গেলে এখন আর খাবার নিয়ে কোনও চিন্তা নেই৷ কোন কোন স্টেশনের খাবার স্বাস্থ্যসম্মত ও ভাল হবে, এবার তা সরাসরি জানিয়ে দেওয়া হল উত্তর-পূর্ব সীমান্ত রেলের তরফে৷
যাত্রীদের জন্য সুরক্ষিত ও স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপে, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের লামডিং ডিভিশনের অধীনে ১০টি রেলওয়ে স্টেশন এবং লামডিঙস্থিত ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের কার্যালয়ের ক্যান্টিনকে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (এফএসএসএআই) দ্বারা মর্যাদাপূর্ণ ‘ইট রাইট স্টেশন’ সার্টিফিকেট দ্বারা সন্মানিত করা হয়েছে। এই সার্টিফিকেট এফএসএসএআই নির্দেশিকা অনুযায়ী, ৩০ মার্চ ২০২৬ থেকে ২৯ মার্চ ২০২৮ পর্যন্ত সময়কালের জন্য বৈধ থাকবে।
যে স্টেশনগুলি এই সার্টিফিকেশন লাভ করেছে, সেগুলির মধ্যে শিলচর (কাছাড় জেলা), করিমগঞ্জ (শ্রীভূমি জেলা), নিউ হাফলং (ডিমা হাসাও জেলা), ডিফু (কার্বি আংলং জেলা), লামডিং ও লঙ্কা (হোজাই জেলা), চাপরমুখ (নগাঁও জেলা), জাগিরোড (মরিগাঁও জেলা) এবং সরুপাথার (গোলাঘাট জেলা) রয়েছে; পাশাপাশি লামডিঙস্থিত ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের কার্যালয়ের ক্যান্টিনটিও এই তালিকায় অন্তর্ভুক্ত।
এই স্বীকৃতিটি উল্লিখিত স্থানসমূহের খাদ্য স্টল, ক্যাটারিং ইউনিট এবং খাদ্য পরিষেবা কর্মীদের ওপর পরিচালিত একটি বিস্তারিত নিরীক্ষার পর প্রাপ্ত হয়েছে; যা খাদ্য সুরক্ষা মানদণ্ড, স্বাস্থ্যসম্মত খাদ্য প্রস্তুত প্রণালী, সুরক্ষিত সংরক্ষণ ব্যবস্থা, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা এবং যাত্রীদের জন্য পুষ্টিকর খাদ্যের বিকল্প উপলব্ধতার বিষয়ে কঠোর পালন নিশ্চিত করে।
এই সাফল্য রেলওয়ে আধিকারিক, স্বাস্থ্য পরিদর্শক, ক্যাটারিং ইউনিট, অনুমোদিত বিক্রেতা এবং স্টেশন ব্যবস্থাপনা টিমগুলির পরিচ্ছন্নতা ও খাদ্য সুরক্ষার উচ্চমান বজায় রাখার ক্ষেত্রে করা প্রচেষ্টা ও সমন্বয়েরই প্রতিফলন।
উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, ‘ইট রাইট স্টেশন’ সার্টিফিকেট, এফএসএসএআই-এর প্রধান পদক্ষেপ ‘ইট রাইট ইন্ডিয়া’-এর একটি অংশ, যার লক্ষ্য হলো সারা দেশে সুরক্ষিত, স্বাস্থ্যকর ও দূরদর্শী খাদ্যচর্চার প্রসার করা। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে সমগ্র নেটওয়ার্কে যাত্রী-সুবিধার মান উন্নয়ন এবং মানসম্মত, সুরক্ষিত ও স্বাস্থ্যসম্মত খাদ্যের প্রাপ্যতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ৷
New Delhi,New Delhi,Delhi
Apr 30, 2026 10:18 AM IST
