West Bengal Exit Polls Result 2026 Live: বাংলায় পরিবর্তনের সম্ভাবনা জোরাল করল বুথ ফেরত সমীক্ষা! অসম, কেরল, তামিলনাড়ুু, পুদুচেরিতে কী হতে পারে ভোটের ফল?


West Bengal Exit Polls Result 2026 Live | পশ্চিমবঙ্গ এক্সিট পোল ২০২৬ লাইভ: অধিকাংশ বুথ ফেরত সমীক্ষাতেই পশ্চিমবঙ্গে পরিবর্তনের ইঙ্গিত৷ বুধবার পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট শেষ হওয়ার পর যে বুথ ফেরত সমীক্ষাগুলি প্রকাশিত হয়েছে, তার অধিকাংশই রাজ্যে তৃণমূল এবং বিজেপি-র মধ্যে তীব্র লড়াইয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে৷  তবে অধিকাংশ বুথ ফেরত সমীক্ষাতেই বিজেপি-কে সংখ্যাগরিষ্ঠতার বেশি নয়তো কাছাকাছি আসন দেওয়া হয়েছে৷ বুথ ফেরত সমীক্ষাগুলির গড় ফল অনুযায়ী পশ্চিমবঙ্গে তৃণমূল পেতে পারে ১৩১ থেকে ১৫১টি আসন৷ বিজেপি পেতে পারে ১৩৭ থেকে ১৫৭টি আসন৷ অন্যদিকে বুথ ফেরত সমীক্ষায় কেরলেও পালাবদলের ইঙ্গিত দেওয়া হয়েছে৷ কেরলে ক্ষমতায় ফিরতে পারে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ জোট৷ বুথ ফেরত সমীক্ষাগুলির গড় ফল অনুযায়ী, কেরলে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ জোট পেতে পারে ৭৯টি আসন, বাম গণতান্ত্রিক জোট পেতে পারে ৫৭টি আসন৷ অন্যান্যরা পেতে পারে ৩টি আসন৷ তামিলনাড়ুতে শাসক ডিএমকে জোটকে এগিয়ে রাখলেও থালাপতি বিজয়ের নতুন দল টিভিকে সরকার গঠনে নির্ণায়ক নিতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে৷ বুথ ফেরত সমীক্ষার গড় ফল অনুযায়ী, তামিলনাড়ুতে ডিএমকে ১২২ থেকে ১৩৪টি আসন পেতে পারে৷ তবে বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, অসমে প্রত্যাবর্তন ঘটছে বিজেপি-র হিমন্ত বিশ্বশর্মার সরকারের৷ অসমে বিজেপি ৮৮ থেকে ৯৮টি আসন পেতে পারে৷ কংগ্রেস পেতে পারে ২৫ থেকে ৩৫টি আসন৷ পুদুচেরিতেও ক্ষমতায় ফিরতে চলেছে এনডিএ জোট৷

By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WordPress Catalog Authorize.net Payment Terminal Autima – Car Accessories Theme for WooCommerce WordPress Autism – Autistic Children Care WordPress Theme + RTL Auto Grid Responsive Gallery Auto Showroom – Car Dealership WordPress Theme Auto Spa – Car Wash WordPress Theme Autocar – Car Dealer Elementor Template Kit Autodoc – Car Repair WordPress Theme Autodrive – Car Rental & Dealer Elementor Template Kit Autoglow – Car Wash WordPress Theme